শেষ হালনাগাদ: ১৫ অক্টোবর ২০২৬
এই পলিসিতে জানানো হলো Probash Book (এই ওয়েবসাইট, https://probashbook.com) ব্যবহারের সময় আপনার কোন তথ্য সংগ্রহ করা হয়, কেন, কতদিন রাখা হয়, কার সাথে শেয়ার হয়, আর আপনার কী কী অধিকার আছে। এটা ইউরোপীয় ইউনিয়নের সাধারণ ডেটা সুরক্ষা আইন (GDPR — Regolamento UE 2016/679) ও ইতালির প্রাইভেসি আইন (D.Lgs. 196/2003) অনুযায়ী লেখা।
১. তথ্যের দায়িত্বে কে (Titolare del trattamento)
Estiak Hossain, Bari, Italy, ইতালি
ইমেইল: probashbook@gmail.com
প্রাইভেসি সংক্রান্ত যেকোনো প্রশ্ন বা অনুরোধ এই ইমেইলে পাঠান — বাংলা, ইংরেজি বা ইতালিয়ান যেকোনো ভাষায়।
২. কোন কোন তথ্য সংগ্রহ করা হয়
- অ্যাকাউন্ট: নাম, ইমেইল, ফোন নম্বর; ইচ্ছা করলে WhatsApp নম্বর, শহর, দেশ, নিজের সম্পর্কে লেখা ও প্রোফাইল ছবি।
- Google দিয়ে লগইন: আপনি Google দিয়ে লগইন করলে Google আমাদের আপনার নাম, ইমেইল ও প্রোফাইল ছবি দেয় — আর কিছু নয়। আমরা আপনার Google পাসওয়ার্ড, Gmail বা অন্য কোনো Google তথ্য পাই না।
- লগইন ও নিরাপত্তা: পাসওয়ার্ড (এনক্রিপ্ট করে রাখা হয় — আমরা নিজেরাও দেখতে পারি না), লগইন সেশন, কোন ডিভাইস/ব্রাউজার থেকে লগইন (একাউন্টে কয়টা ডিভাইস চলবে তার সীমা রক্ষার জন্য), শেষ কবে সাইটে এসেছেন।
- Web Book (অনলাইন বই): কোন বইয়ের কোন প্যাকেজে আবেদন করেছেন, অ্যাক্সেসের অবস্থা ও মেয়াদ, কোন লেসন শেষ করেছেন, পরীক্ষা ও অনুশীলনের ফলাফল, সেভ করা শব্দ, প্রতিদিনের অগ্রগতি, আর সার্টিফিকেটের আবেদনে দেওয়া তথ্য।
- পেমেন্ট: বইয়ের টাকা ব্যাংক ট্রান্সফার (IBAN) বা PayPal-এর মাধ্যমে নেওয়া হয় — এই সাইটে কোনো কার্ড বা ব্যাংকের তথ্য দেওয়া হয় না। পেমেন্ট মেলানোর জন্য আমরা দেখি প্রেরকের নাম, পরিমাণ, তারিখ ও রেফারেন্স।
- সেবার আবেদন: আবেদনে লেখা বিষয়, বিবরণ, বার্তা আর যে কাগজপত্র আপনি নিজে দেন।
- পয়েন্ট ও আমন্ত্রণ: আপনার আমন্ত্রণ কোড, কে আপনাকে আমন্ত্রণ জানিয়েছে আর আপনি কাকে, পয়েন্টের হিসাব। আপনার আমন্ত্রণে যোগ দেওয়া বন্ধুদের শুধু নামের প্রথম অংশ আর অবস্থা (যোগ দিয়েছেন/কিনেছেন) আপনাকে দেখানো হয়।
- এজেন্ট: আপনি এজেন্ট হলে: দেশ, শহর, WhatsApp নম্বর (চাইলে "কাছের এজেন্ট" তালিকায় দেখানো হয়), ক্রেডিট কেনার অনুরোধ ও টাকা পাঠানোর রসিদ, বিক্রি ও ক্রেডিটের হিসাব। এজেন্টের মাধ্যমে কিনলে: কোন এজেন্ট, কবে, কোন প্যাকেজ চালু করেছেন তার রসিদ।
- যোগাযোগ: যোগাযোগ ফর্ম বা ইমেইলে আপনি যা লেখেন; WhatsApp/Messenger-এ যোগাযোগ করলে সেই অ্যাপের নিজস্ব নিয়ম প্রযোজ্য।
- কারিগরি তথ্য: সাইট চালানোর জন্য সার্ভার স্বাভাবিকভাবে IP ঠিকানা, ব্রাউজারের ধরন, কোন পাতা খোলা হয়েছে আর সময় সাময়িকভাবে লগ করে। লেখা/খবর কতবার পড়া হয়েছে তা শুধু সংখ্যা হিসেবে গোনা হয়, কারা পড়েছে তা নয়। আমরা কোনো আলাদা অ্যানালিটিক্স/ট্র্যাকিং টুল ব্যবহার করি না।
অনুগ্রহ করে CV, বার্তা বা কাগজপত্রে স্বাস্থ্য, ধর্ম, রাজনৈতিক মত বা এ ধরনের বিশেষ সংবেদনশীল তথ্য দেবেন না, যদি না একদম দরকার হয়।
৩. কেন ব্যবহার করা হয় ও আইনি ভিত্তি
- চুক্তি পালন (GDPR ধারা ৬.১.খ): অ্যাকাউন্ট চালানো, বইয়ের অ্যাক্সেস দেওয়া, অগ্রগতি সেভ রাখা, সার্টিফিকেট, আপনার আবেদন/অনুরোধ প্রক্রিয়া করা, প্রয়োজনীয় নোটিফিকেশন ও ইমেইল (যেমন অ্যাকাউন্ট যাচাই, পাসওয়ার্ড রিসেট, আবেদনের অবস্থা)।
- আইনি বাধ্যবাধকতা (ধারা ৬.১.গ): পেমেন্টের হিসাব ও হিসাবরক্ষণের কাগজ রাখা, আর আইনত চাওয়া হলে কর্তৃপক্ষকে তথ্য দেওয়া।
- বৈধ স্বার্থ (ধারা ৬.১.চ): সাইটের নিরাপত্তা, প্রতারণা ও অপব্যবহার ঠেকানো (যেমন ডিভাইস সীমা, ভুয়া রেফারেল), সমস্যা সমাধান, আর সাধারণ পরিসংখ্যান।
- সম্মতি (ধারা ৬.১.ক): চাকরির অ্যালার্ট ও ঐচ্ছিক নোটিফিকেশন, প্রোফাইলের ঐচ্ছিক তথ্য। সম্মতি যেকোনো সময় তুলে নেওয়া যায় (সেটিংস থেকে বা আমাদের জানিয়ে)।
আমরা আপনার তথ্য বিক্রি করি না, আর আপনার সম্পর্কে স্বয়ংক্রিয়ভাবে এমন কোনো সিদ্ধান্ত নেওয়া হয় না যার আইনি প্রভাব আছে।
আমাদের অনুমোদিত কর্মীরা (যেমন সাপোর্ট বা বিক্রির দায়িত্বে) শুধু নিজের কাজের জন্য যতটুকু দরকার ততটুকু তথ্য দেখতে পারেন — প্রত্যেকের অনুমতি আলাদা করে ঠিক করা, আর কে কখন কী করেছেন তার হিসাব রাখা হয়। কর্মীরা গোপনীয়তা রক্ষায় বাধ্য।
এজেন্টরা স্বাধীন বিক্রেতা। আপনি নিজের ইমেইল দিলে এজেন্ট শুধু আপনার নাম আর বইয়ের অবস্থা দেখে বই চালু করতে পারেন — আপনার ফোন, ঠিকানা বা অন্য কোনো তথ্য দেখতে পারেন না।
৪. কারা তথ্য প্রক্রিয়া করে (সেবাদাতা)
সাইট চালাতে নিচের প্রতিষ্ঠানগুলোর সেবা নেওয়া হয়। তারা আমাদের নির্দেশে, চুক্তি অনুযায়ী (ধারা ২৮) তথ্য প্রক্রিয়া করে:
- Supabase — ডাটাবেস, লগইন ও ফাইল রাখা (সার্ভার EU — Frankfurt, Germany)।
- Vercel — ওয়েবসাইট হোস্টিং ও সার্ভার লগ।
- Brevo (বা অনুরূপ ইমেইল সার্ভিস) — অ্যাকাউন্ট যাচাই, পাসওয়ার্ড রিসেট ও নোটিফিকেশনের ইমেইল পাঠানো।
- Google — আমাদের কাছে আসা ইমেইল (Gmail), আর Chrome-এ "বলে দেখুন" মাইক ফিচারের কণ্ঠস্বর লেখায় রূপ দেওয়া (নিচে দেখুন)।
ব্যাংক ও PayPal পেমেন্টের ক্ষেত্রে নিজেরাই স্বাধীন দায়িত্বপ্রাপ্ত (independent controller) — তাদের নিজস্ব প্রাইভেসি পলিসি প্রযোজ্য।
৫. ইউরোপের বাইরে তথ্য পাঠানো
উপরের কিছু সেবাদাতা যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠান বা ইউরোপের বাইরে তথ্য প্রক্রিয়া করতে পারে। সেক্ষেত্রে তথ্য সুরক্ষিত থাকে EU–US Data Privacy Framework এবং/অথবা ইউরোপীয় কমিশনের Standard Contractual Clauses অনুযায়ী (GDPR ধারা ৪৫–৪৬)।
৬. কতদিন রাখা হয়
- অ্যাকাউন্ট ও তার সাথের তথ্য: যতদিন অ্যাকাউন্ট থাকে। অ্যাকাউন্ট মুছে দিলে প্রোফাইল, ছবি, CV, আবেদন, অগ্রগতি ও আপলোড করা ফাইল মুছে যায়।
- পেমেন্ট ও হিসাবের রেকর্ড: ইতালির আইন অনুযায়ী ১০ বছর (অ্যাকাউন্ট মুছলেও)।
- যোগাযোগ ফর্মের বার্তা: উত্তর দেওয়ার পর সর্বোচ্চ ১২ মাস।
- সার্ভারের কারিগরি লগ: সাধারণত কয়েক দিন থেকে সর্বোচ্চ ৩০ দিন।
৭. আপনার অধিকার
GDPR (ধারা ১৫–২২) অনুযায়ী আপনি যেকোনো সময়:
- আপনার সম্পর্কে কী তথ্য আছে তা জানতে ও কপি পেতে পারেন — অ্যাকাউন্ট → সেটিংস → "আমার ডেটা" → "ডেটা ডাউনলোড" থেকে নিজেই নামাতে পারবেন (ডেটা পোর্টেবিলিটি)।
- ভুল তথ্য ঠিক করতে পারেন (প্রোফাইল থেকে নিজেই)।
- তথ্য মুছে ফেলতে পারেন — অ্যাকাউন্ট → সেটিংস → "অ্যাকাউন্ট ডিলিট করুন"।
- প্রক্রিয়া সীমিত করতে বা বৈধ স্বার্থের ভিত্তিতে প্রক্রিয়ায় আপত্তি জানাতে পারেন।
- দেওয়া সম্মতি তুলে নিতে পারেন (আগের প্রক্রিয়া বৈধ থাকে)।
- ইতালির তথ্য সুরক্ষা কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন: Garante per la protezione dei dati personali.
অন্য যেকোনো অনুরোধের জন্য probashbook@gmail.com — সাধারণত ৩০ দিনের মধ্যে উত্তর দেওয়া হয়।
৮. নিরাপত্তা
সাইটের সব যোগাযোগ এনক্রিপ্টেড (HTTPS)। পাসওয়ার্ড এনক্রিপ্ট করে রাখা হয়। ডাটাবেসে প্রতিটা ইউজার শুধু নিজের তথ্য দেখতে পারেন; CV ও আপলোড করা কাগজ ব্যক্তিগত (private) স্টোরেজে থাকে, শুধু আপনি ও অ্যাডমিন দেখতে পারেন।
৯. বয়স
অ্যাকাউন্ট খুলতে কমপক্ষে ১৪ বছর বয়স হতে হবে (ইতালির আইন, D.Lgs. 196/2003 ধারা 2-quinquies)। এর কম বয়সীরা শুধু বাবা-মা বা অভিভাবকের অনুমতি নিয়ে ব্যবহার করতে পারবে।
১০. মাইক ("বলে দেখুন")
উচ্চারণ অনুশীলনে মাইক চালু করলে ব্রাউজারের নিজস্ব ভয়েস সার্ভিস আপনার কথা লেখায় রূপ দেয় — Chrome-এ Google-এর সার্ভারে, Safari-তে Apple-এর মাধ্যমে। এটা শুধু আপনি বোতাম চাপলে চালু হয়। আমরা আপনার কণ্ঠস্বর রেকর্ড, পাঠানো বা সেভ করি না; শুধু ফলাফল আপনার ডিভাইসে দেখানো হয় (আর লগইন থাকলে অনুশীলনের পয়েন্ট যোগ হয়)।
১১. কুকি
কোন কুকি কেন ব্যবহার হয়, বিস্তারিত দেখুন কুকি পলিসি-তে।
১২. পরিবর্তন
এই পলিসি প্রয়োজনে হালনাগাদ করা হতে পারে। বড় কোনো পরিবর্তন হলে সাইটে বা নোটিফিকেশনে জানানো হবে। উপরে শেষ হালনাগাদের তারিখ দেওয়া আছে।
