ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশ অর্ধেকে নামলেও শীর্ষে বাংলাদেশিরা

জীবনের চরম ঝুঁকি নিয়ে লিবিয়া হয়ে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালিতে প্রবেশের প্রবণতা গত বছরের তুলনায় প্রায় অর্ধেকে নেমে এসেছে। তবে অবাক করার মতো তথ্য হলো, মোট সংখ্যা কমলেও চলতি বছর সমুদ্রপথে ইতালিতে পৌঁছানো অভিবাসীদের তালিকায় এখনো শীর্ষ অবস্থানে রয়েছেন বাংলাদেশিরা।
ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ বছর সমুদ্রপথে মোট ২৪ হাজার ৮৬৪ জন অভিবাসী ইতালির উপকূলে পৌঁছেছেন, যার মধ্যে ৫ হাজার ৯৭৪ জনই বাংলাদেশি। অর্থাৎ মোট আগত অভিবাসীর প্রায় ২৪ শতাংশই বাংলাদেশ থেকে যাওয়া। তালিকায় বাংলাদেশের পরেই রয়েছে সোমালিয়া, আলজেরিয়া, সুদান ও পাকিস্তানের নাগরিকরা।
অন্যদিকে, ইউরোপীয় ইউনিয়নের ‘নিরাপদ দেশের তালিকা’য় (Safe Countries of Origin) বাংলাদেশ অন্তর্ভুক্ত থাকায় সমুদ্রপথে আসা বাংলাদেশিদের আশ্রয় আবেদনগুলো এখন দ্রুততম সময়ের মধ্যে যাচাই-বাছাই করে নিষ্পত্তি করা হচ্ছে। পাশাপাশি মানবপাচার রোধে বাংলাদেশ ও ইতালির প্রশাসন যৌথভাবে কঠোর নজরদারি চালাচ্ছে।
প্রতিদিন ১০টা জরুরি ইতালিয়ান শব্দ ও বাক্য
সাথে প্রতিদিনের কুইজ আর ফ্রি লেসন — সরাসরি আপনার WhatsApp-এ।



