কোটার বাইরেই বাংলাদেশি কর্মী নেবে ইতালি: বিনা খরচে শুরু হচ্ছে প্রশিক্ষণ

দালালের খপ্পরে পড়ে লাখ লাখ টাকা খরচ না করেই এবার বৈধভাবে ইতালিতে যাওয়ার নতুন পথ খুলেছে বাংলাদেশিদের জন্য। ইতালির অভিবাসন আইনের ‘আর্টিকেল ২৩’ (Article 23)-এর বিশেষ সুবিধায় সাধারণ বার্ষিক কোটার (ডেক্রেটো ফ্লোসি) বাইরেও দক্ষ কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে।
সম্প্রতি ঢাকায় আয়োজিত এক সেমিনারে ঢাকাস্থ ইতালীয় দূতাবাস ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা এই তথ্য নিশ্চিত করেছেন। এই প্রকল্পের আওতায় ইতালিতে যাওয়ার আগেই কর্মীদের দেশেই প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হবে। ইতিমধ্যে রেস্তোরাঁ ও আতিথেয়তা খাত এবং টেক্সটাইল খাতে দুটি ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এতে কর্মীদের মৌলিক ইতালীয় ভাষা, সে দেশের নাগরিক আইনকানুন এবং পেশাগত দক্ষতা শেখানো হচ্ছে। সবচেয়ে বড় স্বস্তির বিষয় হলো, এই প্রশিক্ষণের জন্য কর্মীদের কোনো টাকা খরচ করতে হবে না।
সেমিনারে জানানো হয়, অসাধু দালাল চক্র ভিসার কথা বলে ১৫ হাজার ডলার পর্যন্ত হাতিয়ে নিচ্ছে, অথচ ইতালির সরকারি ভিসা ও ভিএফএস ফি মিলিয়ে মোট খরচ মাত্র ১৫৪ ইউরো। তাই কোনো মধ্যস্বত্বভোগীর কথায় কান না দিয়ে কেবল ইতালীয় দূতাবাস এবং বিএমইটি (BMET)-এর অনুমোদিত মাধ্যমে যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিদিন ১০টা জরুরি ইতালিয়ান শব্দ ও বাক্য
সাথে প্রতিদিনের কুইজ আর ফ্রি লেসন — সরাসরি আপনার WhatsApp-এ।



