ইতালির নতুন বাজেট নিয়ে বিতর্ক: স্বাস্থ্যখাতে বরাদ্দ বাড়ানো ও আমীরদের বিশেষ ট্যাক্স ছাড়ের ঘোষণা

ইতালির নতুন বাজেট প্রস্তাব ঘিরে নতুন করে বিতর্ক দেখা দিয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকার দেশের জাতীয় স্বাস্থ্য তহবিলের বাজেট রেকর্ড ১৪৬ বিলিয়ন ইউরোতে উন্নীত করলেও, দেশটির প্রায় সবকটি অঞ্চলের প্রধানরা এটিকে অপর্যাপ্ত বলে অভিহিত করেছেন।
ইতালির আঞ্চলিক সম্মেলন (Conference of Regions)-এর বৈঠকে ১৪টি কেন্দ্র-ডান এবং ৬টি কেন্দ্র-বাম আঞ্চলিক সরকারগুলো যৌথভাবে স্বাস্থ্যসেবায় বরাদ্দ বৃদ্ধির দাবি জানিয়েছে। আঞ্চলিক প্রধানদের মতে, করোনা মহামারী এবং পরবর্তী সময়ে অতিরিক্ত মূল্যস্ফীতির কারণে হাসপাতালগুলোর পরিচালনা ব্যয় অনেক বেড়েছে। সরকারের এই বরাদ্দে রোগীদের সিরিয়াল বা অপেক্ষার সময় কমানো এবং চিকিৎসক সংকট দূর করা কঠিন হবে।
অন্যদিকে, বিদেশী ধনকুবের ও সম্পদশালী ব্যক্তিদের ইতালিতে আকৃষ্ট করতে পূর্বে প্রস্তাবিত ‘এক্সিট ট্যাক্স’ সংশোধন করতে যাচ্ছে ইতালি সরকার। বৈশ্বিক বিনিয়োগকারীদের সমালোচনার মুখে রাজস্ব নীতিতে এই শিথিলতার উদ্যোগ নেওয়া হয়।
স্বাস্থ্যমন্ত্রী ওরাজিও স্কিলাচি নিশ্চিত করেছেন যে, প্রবীণ ও নিম্ন আয়ের নাগরিকদের জন্য বিশেষ স্বাস্থ্য ভাউচার ও চিকিৎসা সুবিধা বাড়ানো অব্যাহত থাকবে। বাজেট প্রস্তাবটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য সংসদে উপস্থাপনের অপেক্ষায় রয়েছে।
প্রতিদিন ১০টা জরুরি ইতালিয়ান শব্দ ও বাক্য
সাথে প্রতিদিনের কুইজ আর ফ্রি লেসন — সরাসরি আপনার WhatsApp-এ।



