ইতালির গাড়ি নির্মাণ শিল্পে সংকট: স্পেয়ার পার্টসের অভাবে স্তব্ধ ফিওট কারখানা

ইতালির অন্যতম বৃহত্তম শিল্পখাত ও গাড়ি উৎপাদন শিল্পে বড় ধরনের বিঘ্ন ঘটাল গ্লোবাল ইলেকট্রনিক্স পার্টস ও চিপ সংকট। বহুজাতিক অটোমোবাইল জায়ান্ট স্টেলান্টিস (Stellantis) জানিয়েছে, গাড়ির প্রয়োজনীয় ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিট (ECU)-এর সরবরাহে ঘাটতি থাকার কারণে ইতালির প্রধান প্রধান কারখানায় উৎপাদন বাধাগ্রস্ত হচ্ছে।
বিশেষ করে ইতালির নাপোলির কাছে অবস্থিত ‘পোমিলিয়ানো ডি আর্কো’ এবং তুরিনের ঐতিহ্যবাহী ‘মিরাফিওরি’ কারখানায় উৎপাদনে প্রভাব পড়েছে। এর ফলে ইতালির জনপ্রিয় মডেল Fiat 500 এবং Fiat Pandina তৈরির কাজ কিছুটা সময় বন্ধ রাখতে হতে পারে।
কোম্পানির মুখপাত্র জানিয়েছেন যে, আন্তর্জাতিক বাজারের চিপ ঘাটতির সার্বিক প্রভাব পুরো সরবরাহ শৃঙ্খল (Supply Chain)-কে ক্ষতিগ্রস্ত করেছে। এ কারণে ইঞ্জিন কম্পোনেন্ট প্রস্তুতকারী লোকাল সাব-কন্ট্রাক্টর ও ক্ষুদ্র কারখানাগুলোও সংকটে পড়েছে।
অটোমোবাইল ট্রেড ইউনিয়নগুলো ইতালীয় সরকার এবং স্টেলান্টিস কর্তৃপক্ষের প্রতি দ্রুত সমাধান খুঁজে বের করার তাগিদ দিয়েছে, যেন হাজার হাজার শ্রমিকের কর্মসংস্থান ও নিয়মিত বেতন ঝুঁকিতে না পড়ে।
প্রতিদিন ১০টা জরুরি ইতালিয়ান শব্দ ও বাক্য
সাথে প্রতিদিনের কুইজ আর ফ্রি লেসন — সরাসরি আপনার WhatsApp-এ।



