ইতালিতে উচ্চশিক্ষা: স্টুডেন্ট ভিসা আবেদনের শেষ সময় ৩০ নভেম্বর

যারা বাংলাদেশ থেকে উচ্চশিক্ষার জন্য ইতালির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, তাদের জন্য সময় ফুরিয়ে আসছে। ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রি-এনরোলমেন্টকৃত শিক্ষার্থীদের স্টুডেন্ট ভিসার আবেদন জমা দেওয়ার চূড়ান্ত সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৩০ নভেম্বর ২০২৬।
ঢাকাস্থ ইতালীয় দূতাবাস এবং ভিএফএস গ্লোবাল (VFS Global)-এর পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত এই তারিখের পর আর কোনো স্টুডেন্ট ভিসার আবেদন গ্রহণ করা হবে না। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার সনদের সত্যতা প্রমাণের জন্য অবশ্যই সিমেয়া (CIMEA) সার্টিফিকেট অথবা ডিক্লারেশন অব ভ্যালু (Declaration of Value) জমা দিতে হবে।
ইতালিতে বসবাসরত যেসব প্রবাসী বাংলাদেশি তাদের পরিবারের ছোট ভাই-বোন বা সন্তানদের উচ্চশিক্ষার জন্য নিয়ে আসতে চান, তাদের দ্রুত প্রয়োজনীয় কাগজপত্র গুছিয়ে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে। শেষ মুহূর্তের ভিড় ও জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই ফাইল জমা দেওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
প্রতিদিন ১০টা জরুরি ইতালিয়ান শব্দ ও বাক্য
সাথে প্রতিদিনের কুইজ আর ফ্রি লেসন — সরাসরি আপনার WhatsApp-এ।



