ইতালিতে কর্মক্ষেত্রে শোষণের শিকার প্রবাসীদের মিলছে বৈধ রেসিডেন্স পারমিট

ইতালিতে কাগজপত্র না থাকার সুযোগ নিয়ে অনেক মালিকই প্রবাসী কর্মীদের দিয়ে কম মজুরিতে অমানবিক পরিশ্রম করান। তবে এবার এমন কর্মক্ষেত্রে শোষণের (Labour Exploitation) শিকার অভিবাসীদের পাশে দাঁড়িয়েছে ইতালির আইন ও প্রশাসন। শোষণের বিরুদ্ধে কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানালে প্রবাসীদের বিশেষ সুরক্ষা ও বৈধ রেসিডেন্স পারমিট (Permesso di Soggiorno) প্রদান করা হচ্ছে।
ইতালির অভিবাসন আইনের ‘আর্টিকেল ১৮-টের’ (Article 18-ter)-এর আওতায় এই সুবিধা দেওয়া হচ্ছে। সাম্প্রতিক এক প্রতিবেদনে দেখা গেছে, কেবল মিলান শহরেই মালিকপক্ষের বিরুদ্ধে শ্রম শোষণের অভিযোগ এনে আইনি সহায়তা নেওয়ায় ২৬৫ জন অভিবাসীকে বৈধ রেসিডেন্স পারমিট দেওয়া হয়েছে। একই সাথে বিভিন্ন অভিযানে কর্মীদের বকেয়া ও পাওনা বাবদ ৩০ মিলিয়ন ইউরোরও বেশি অর্থ উদ্ধার করা হয়েছে।
ইতালিতে বসবাসরত যেসব বাংলাদেশি প্রবাসী অনিয়মিত অবস্থায় থেকে কর্মক্ষেত্রে প্রতারণা বা শোষণের শিকার হচ্ছেন, তারা ভয় না পেয়ে স্থানীয় ট্রেড ইউনিয়ন বা আইনি সহায়তা কেন্দ্রের মাধ্যমে অভিযোগ করলে বৈধ হওয়ার পাশাপাশি ন্যায্য পাওনা ফিরে পেতে পারেন।
প্রতিদিন ১০টা জরুরি ইতালিয়ান শব্দ ও বাক্য
সাথে প্রতিদিনের কুইজ আর ফ্রি লেসন — সরাসরি আপনার WhatsApp-এ।



